Monday, April 6, 2026

নাশকতার ছক বানচাল, রাজধানীতে ধৃত ৩ আইএস ‘জঙ্গি’

Date:

Share post:

সাধারণ তন্ত্র দিবসের আগে রাজধানীর বুকে জঙ্গি নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ইসলামিক স্টেট অর্থাৎ আইএস-এর তিন সন্দেহভাজনকে হাতেনাতে ধরল পুলিশ। বৃহস্পতিবার সকালে ওয়াজিরিবাদ এলাকা থেকে সন্দেহভাজন ৩ জঙ্গিকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। তদন্তকারীদের দাবি, দিল্লির নানা জায়গায় নাশকতার ছক ছিল ধৃত আইএস ‘জঙ্গি’দের। ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিরিয়ায় আইএসের সঙ্গে ধৃত তিনজনের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে গোয়ান্দারা। বৃহস্পতিবার, পুলিশ যখন ‘জঙ্গি’দের তাড়া করে, তখন পালটা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। ধাওয়া করে ধরে ফেলা হয় তিনজনকে। দিল্লি পুলিশ সূত্রে খবর, আইএস-পাণ্ডার সঙ্গে ছক কষেই নির্দিষ্ট জায়গায় হামলার পরিকল্পনা করছিল ৩ ‘জঙ্গি’।

আরও পড়ুন-নৈহাটিতে বাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...