Monday, May 18, 2026

সেই দুই প্রতিবাদী-কন্যা শুক্রবার শহরে একমঞ্চে

Date:

Share post:

কলকাতায় এক মঞ্চে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক ছাত্রী। সঙ্গে থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্রী৷

এই দুই ছাত্রীকেই গোটা দেশ এখন চিনে ফেলেছে৷

প্রথমজন আয়েশা রেনা, দ্বিতীয়জন দেবস্মিতা চৌধুরি।

কিছুদিন আগে,15 ডিসেম্বর, সারা দেশে ভাইরাল হয়েছিলো একটি ছবি৷ দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে
লাঠিচার্জ আটকাতে পুলিশের চোখে চোখ রেখে আঙুল উঁচিয়ে আছেন এক তরুণী৷ CAA-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় পুলিশের লাঠির মুখে পড়েছিলেন আয়েশা এবং তাঁর বন্ধুরা।
আয়েশারা অভিযোগ তোলে, কোনও মহিলা পুলিশ না থাকায় একদল পুরুষ-পুলিশকর্মীই তাঁদের বন্ধুদের টেনে এনে মাটিতে ফেলে মারতে শুরু করে৷ বাঁচাতে ছুটে যান আয়েশারা। রুখে দাঁড়ান পুলিশের বিরুদ্ধে। আঙুল উঁচিয়ে পুলিশের ওই কাজের প্রতিবাদ জানায় আয়েশা৷ কেরলের মলপ্পুরম জেলার মেয়ে আয়েশার সেই আঙুল তোলা ছবি সাড়া ফেলে গোটা দেশে৷

দ্বিতীয় কন্যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এ বছরের সমাবর্তনে CAA-র প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, ‘‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে৷’’ তার পরেই স্বর্ণপদক নিয়ে মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন মেধাবী ছাত্রী দেবস্মিতা চৌধুরি। সেই ছবিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷
এই দুই কন্যা, আয়েশা এবং দেবস্মিতা, আগামীকাল, শুক্রবার হাজির হবেন একমঞ্চে৷
CAA, NRC- বিরুদ্ধে এক প্রতিবাদমঞ্চে থাকছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী আয়েশা রেনা এবং
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী দেবস্মিতা চৌধুরি। দেবস্মিতা বলেছেন, ” CAA এবং NRC নিয়ে আলাচনার প্রয়োজন আছে।একজন নাগরিক হিসেবে আমি আমার বক্তব্য জানাব।এ ধরনের আলোচনার পরিসর যে তৈরি হচ্ছে, সেটাই আশাব্যঞ্জক।’’ শুক্রবার জাকারিয়া স্ট্রিটে CAA এবং NRC-র বিরুদ্ধে এই সভার আয়োজক এক স্বেচ্ছাসেবী সংস্থা।

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...