Tuesday, March 17, 2026

বিস্ফোরণের জন্য এনআইএ তদন্তের দাবি লকেটের

Date:

Share post:

নৈহাটি ও চুঁচুড়ায় বিষ্ফোরণের জন্য এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।তিনি অভিযোগ করেন, বাজি নয় বিস্ফোরণ।এর দায় রাজ্যকেই নিতে হবে। বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে রাজ্য।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। দিন দুয়েক আগে কারখানা থেকে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে গিয়েই বিপত্তির সূত্রপাত। এই বাজি নিষ্ক্রিয় করছিল সিআইডির বোম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা ।এই কাজ করতে গিয়ে কেঁপে ওঠে নৈহাটির রামঘাট এলাকা। এমনকি গঙ্গার ওপাড়ে চুঁচুড়াতেও বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত. হয় একাধিক বাড়ি।ভেঙে পড়ে কাচের জানলা, দরজা। বিস্ফোরণের তীব্রতার জেরে বচসায় জড়িয়ে পড়েন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। পুলিশের দু’টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
অপরিকল্পিতভাবে কীভাবে জনবহুল এলাকায় বাজি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিল পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লকেট। বাজি নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থল থেকে ১০০ বা ১৫০ মিটার দূরেই ছিল পুলিশের গাড়ি। বোমা নিষ্ক্রিয়করণের পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ হন স্থানীয়রাও। যদিও মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...