Monday, April 6, 2026

দিলীপ করেননি, পদযাত্রা থামিয়ে অ্যাম্বুল্যান্সকে জায়গা দিয়ে তফাত বোঝালেন মমতা

Date:

Share post:

তফাত এখানেই৷

জনতার মধ্য থেকে, জনতার পাশে থেকে উঠে আসা নেত্রী এমনই হয়৷

CAA ও NRC-র প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসতে পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক সময়ে দেখা যায় পদযাত্রার সামনে একটি অ্যাম্বুল্যান্স এসে আটকে পড়েছে৷ সে খবর শোনামাত্রই নিজে তৎপর হন মমতা। সঙ্গে সঙ্গে পদযাত্রায় সামিল হওয়া প্রত্যেককে একদিকে সরে গিয়ে অ্যাম্বুল্যান্সটিকে
জায়গা করে দিতে নির্দেশ দিলেন৷ নেত্রীর নির্দেশে তৎক্ষণাৎ সতীর্থরা জায়গা করে দিলেন৷
অ্যাম্বুল্যান্সটি পার হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
স্বাভাবিক গতিতে ফের এগোতে থাকলো ওই পদযাত্রা৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গত সোমবার যখন নিজের সভার বিঘ্ন ঘটিয়ে অ্যাম্বুল্যান্সকে পর্যন্ত যাওয়ার পথ দেননি, সেখানে প্রকৃত জননেত্রী মমতা দেখালেন এবং বোঝালেন, মানবিকতার অভাব থাকলে, মানুষের কথা বলার অধিকারও থাকেনা৷ আর সেক্ষেত্রেও মমতা অনন্যা ৷

সেদিন কৃষ্ণনগরের মঞ্চে বক্তব্য রাখছিলেন রাজ্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঞ্চের সামনে হাজারো লোকের ভিড়। সে সময় পথ চাইছিলো একটি অ্যাম্বুল্যান্স। কিন্তু কোনওভাবেই ছাড়া হল না রাস্তা। বরং দিলীপ ঘোষ বললেন, ‘এখান দিয়ে যেতে দেওয়া হবে না। লোকে রাস্তায় বসে আছে। ডিসটার্ব হবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে যান।’
পরে জানা গেল, সেই অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এক গর্ভবতী মহিলাকে। সেই কারণে এবার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে কৃষ্ণনগর কোতয়ালি থানায় দায়ের হয়েছে অভিযোগও।

সেদিন দিলীপ ঘোষের হুমকিতে অ্যাম্বুল্যান্স ঘুরে যাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তে দেখা যায়, দিলীপ বাবুর কথা ঠিক নয়৷ ওই অ্যাম্বুল্যান্স খালি ছিল না৷ তাতে এক প্রসূতি ছিলেন।
বৃহস্পতিবার মমতার বাস্তববোধ দেখে বিরোধীরাও বলেছেন, কেবল নীতি-আদর্শেই নয়, মানুষ হিসেবেও দু’জনের মধ্যে আকাশ-পাতাল ফারাক৷

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...