Sunday, June 7, 2026

নাগরিকত্ব আইন মানুষের জন্য! সমস্বরে বললেন শাস্ত্রী-জুহি

Date:

Share post:

প্রথমে জুহি চাওলা এরপর রবি শাস্ত্রী। নাগরিকত্ব আইনের স্বপক্ষে বক্তব্য রেখে সরকারের পাশে দাঁড়ালেন তাঁরা। জুহি বলেছেন, অনেকেই অনেক বিষয় নিয়ে না জেনে মন্তব্য করছেন। তার মধ্যে অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। করা উচিত নয়। জেনে করা উচিত। রবি শাস্ত্রী বললেন, মানুষের উচিত এ ব্যাপারে ধৈর্য রাখা, কারণ এটা একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা। আখেরে এই আইনের ফলে দেশেরই লাভ হবে। আঠারো বছর বয়স থেকে আমি ক্রিকেট খেলছি। কখনও ভাবিনি কোন ধর্মের ক্রিকেটার আমার সঙ্গে খেলছে। তাই ভারতীয়দের মত ভাবুন। ধর্মের কথা নয়।কখনও ভাববেন না আমি অমুক, আমি তমুক। আগামী দিনে সুফল পাওয়া যাবে। এই আইনের যদি কিছু পরিবর্তন করতে হয়, তাহলে নিশ্চিতভাবে সরকার করবে। এবং তাতে দেশের উন্নতি হবে। শাস্ত্রী তার মনের কথা বললেও অধিনায়ক বিরাট কিন্তু আইনটি জানেন না বলে কৌশলে এড়িয়ে গিয়েছেন।

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...