Monday, April 6, 2026

এবিভিপির ভিডিও রহস্য ফাঁস!

Date:

Share post:

কানহাইয়া কুমারের ঘটনার রেপ্লিকা। সেবার দেশবিরোধী স্লোগানের ভিডিও ছাড়া হয়েছিল। পরে প্রমাণিত হয়েছিল, ভুয়ো ভিডিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তৈরি করেছিল।এবারও হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ানো বিজেপি-এবিভিপির ভিডিওর পর্দা ফাঁস। বাম সমর্থক পড়ুয়াদের হাতে এবিভিপির সমর্থকদের মার খাওয়ার ভিডিও দিন চারেক আগে বাজারে ছাড়া হয়েছিল। সেই ভিডিওর আসল তথ্য ফের প্রকাশ্যে।

এবিভিপির অভিযোগ ছিল, ৫জানুয়ারি, ঐশীদের আক্রান্ত হওয়ার দিনেই বিকেলে পেরিয়ার হস্টেলের কাছে এবিভিপির সমর্থকদের উপর হামলা চালিয়েছিল বাম ছাত্রকর্মীরা। বলা হচ্ছিল লাল জামা পড়া পড়ুয়া মারছে সবুজ জামা পড়া এক ছাত্রকে। লাল জামা পড়া পড়ুয়াই নাকি বাম নেতা। কারণ লাল জামা বামেরাই পড়ে! উপাচার্যও সেই কথা বলেছিলেন।

কিন্তু একটি জাতীয় সংবাদ মাধ্যম আসল রহস্য ফাঁস করেছে। তারা জানায়, ঘটনাটি ঘটে ইন্টারন্যাশনাল স্টাডিজ আর এসএল লনে। সবুজ জামা পড়া ছাত্রটিকে মারা হচ্ছিল। বলা হচ্ছিল সে নাকি এবিভিপির সমর্থক। কিন্তু সে আসলে বামেদের আইসার ছাত্রনেতা। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র। নাম বিবেক পাণ্ডে। সে নিজেই বলেছে, আমি আইসার কর্মী। আমি অন্যান্য পড়ুয়াদের অনুরোধ করছিলাম রেজিস্ট্রেশন না করতে। ঠিক সেই সময় ডিন অশ্বিনী মহাপাত্র আর অধ্যাপক তপন মহাপাত্রর নেতৃত্বে একটা দল এসে আমাকে মারধর করে। লাল জামা পড়ে যে আমায় মারছিল, সে এবিভিপির সমর্থক। নাম সরবেন্দ্র। উপাচার্য জগদেশ কুমার, এবং অশ্বিনী মহাপাত্রের সঙ্গে তার ভাল সম্পর্ক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...