Monday, June 8, 2026

অনুরাগকে ট্যুইটার বিপ্লবী বাবুল : তুমি বড্ড বেশি বেড়েছ!

Date:

Share post:

ট্যুইটার বিপ্লবী বাবুল সুপ্রিয়। ফেসবুকে এক ব্যক্তি সিএএ নিয়ে মনপসন্দ বক্তব্য না রাখায় তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবেন বলে হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ক্ষমা চাওয়া তো দূরের কথা, কার্যত ঠিক করেছি বলেছিলেন। এবার আক্রমণ করলেন অভিনেতা পরিচালক অনুরাগ কাশ্যপকে। এবং রাজনৈতিক নয়, ব্যক্তিগত আক্রমণ। বললেন, ভাই আগে দু-তিনটে হিট ফিল্ম বানাও। বহু প্রডিউসারের পয়সা ডুবিয়েছ। তোমার সাম্প্রতিক ছবি শুধু ডোবেনি, প্রতিভাবান অভিনেতার ভবিষ্যৎও তোমার জন্য প্রশ্ন চিহ্নের সামনে। পাল্টা অনুরাগের সরস ও মারাত্মক জবাব, তুমি যদি স্কুলে যেতে, তাহলে ভক্ত হতে না!

 

এরপর অনুরাগকে কার্যত হুমকির সুরে বাবুল বলেন, তুমি বড্ড বেশি দূর চলে গিয়েছ। মাত্রাজ্ঞান রাখো। তোমার প্রতিভা আর সামাজিক অবস্থানের অন্তত মর্যাদা রাখ! প্রধানমন্ত্রী সম্বন্ধে তুমি এমন অবমানকর কথা বলতে পার না। অনুরাগ তাঁকে স্কুলে গেলে ভক্ত হতে না মন্তব্য করে প্রচ্ছন্নভাবে সাবধানবাণী শুনিয়ে বলেছেন, ‘বাকিটা? আমি দেখে নেব।’ আসলে অনুরাগের ট্যুইটে বিজেপি এমনিতেই খাপ্পা। কিছুদিন আগেই তিনি লিখেছিলেন, মাঝে মাঝে ভাবি, পাকিস্তান না থাকলে, মোদিজির কথা বলার বিষয়ই থাকত না। এনআরসি বিরোধী আন্দোলন হোক বা জেএনইউর ঘটনা, প্রকাশ্যে পথে নেমে তিনি বিজেপি আর সঙ্ঘের বিরোধিতা করেছেন। ফলে বাবুল কিংবা বিজেপির রাগ হওয়াটাই স্বাভাবিক!

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...