Friday, June 26, 2026

এবার হাওড়া, শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসও যাবে বেসরকারি হাতে

Date:

Share post:

দেশের অসংখ্য ট্রেন আগামী আর্থিক বছরে বেসরকারি হাতে তুলে দেবে রেল মন্ত্রক। এ ব্যাপারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সবুজ সঙ্কেতও রেলমন্ত্রক পেয়ে গিয়েছে৷ তাই বেসরকারি হাতে যাওয়ার মুখেই দাঁড়িয়ে আছে হাওড়া, শিয়ালদহ ও মুম্বই রাজধানীর মতো ট্রেনগুলি৷

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেটের আগেই দেশের ১৫০টি দ্রুতগতির ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়েছেন৷ রেলমন্ত্রক সূত্রের খবর, সীতারামনের সিদ্ধান্ত মেনেই দেশের যে ১৫০টি ট্রেনে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই তালিকাতেই আছে হাওড়া-নয়াদিল্লি এবং শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস৷ রেল মন্ত্রকের সিদ্ধান্ত, নিলামের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলিকে রেলের দায়িত্ব দেওয়া হবে৷ এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে চুক্তি করতে হবে বেসরকারি সংস্থাগুলিকে৷ প্রতিটি ট্রেন পরিচালনার জন্য দিতে হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ৷ জানা গিয়েছে, রাজধানী, দুরন্ত, শতাব্দী, গতিমানের মতো প্রিমিয়াম ট্রেনগুলির পরিচালনার দায়িত্ব নিতে পারে দেশের শীর্ষস্তরের কয়েকটি বেসরকারি সংস্থা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...