Thursday, May 14, 2026

CAB-র নতুন প্রেসিডেন্ট অভিষেক, সচিব পদে এগিয়ে স্নেহাশিস

Date:

Share post:

সব পরিকল্পনামাফিক চললে আর কয়েকদিনের মধ্যেই CAB নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় প্রেসিডেন্ট হতে চলেছেন প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। তিনি এখন CAB-সচিব৷ সচিব পদে ইস্তফা দিয়ে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চলেছেন অভিষেক৷ আগামী ২২ জানুয়ারির মধ্যেই স্পেশাল জেনারেল মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন CAB কর্তারা। ঠিক হয়েছে, প্রেসিডেন্ট পদে অভিষেক ডালমিয়া দাঁড়ালে আর কেউই ওই পদের জন্য লড়বেন না। ফলে কোনও নির্বাচন ছাড়াই নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন অভিষেক ডালমিয়া। BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও অভিষেককেই এই পদে চাইছেন৷ CAB সূত্রের খবর, আগামী ৫ ফেব্রুয়ারি সাধারণ বৈঠক হবে এবং সেখানেই CAB-র নতুন প্রেসিডেন্ট হিসাবে প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়ার অভিষেক হবে৷

একইসঙ্গে CAB-র সচিব পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে সচিব পদে স্নেহাশিস দাঁড়ালে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে৷ দীর্ঘদিন ধরে CAB-র সঙ্গে যুক্ত উয়াড়ি ক্লাবের কর্তা প্রবীর চক্রবর্তী সচিব পদে দাঁড়াতে পারেন। তিনি প্রার্থী হলে ভোট হবে৷ তবে CAB-তে কোনও নির্বাচন চাইছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রবীর চক্রবর্তীকে তাই বোঝানোর পালা চলছে৷ সৌরভ-ঘনিষ্ঠ এক কর্তা প্রবীরবাবুকে বোঝানোর কাজ চালাচ্ছেন৷ প্রবীর চক্রবর্তী রাজি হলে নির্বাচন ছাড়াই CAB-র নয়া কমিটি হবে। সূত্রের খবর, শুক্রবার অথবা সোমবার বিশেষ সাধারণ সভা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন CAB-র নির্বাচন অফিসার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। এবং তার পরেই CAB-র সচিব পদ থেকে ইস্তফা দেবেন অভিষেক ডালমিয়া৷

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...