Wednesday, June 24, 2026

‘ছপাক’ ধাক্কা দীপিকার

Date:

Share post:

‘ছপাক’ ছবি নিয়ে এবার দীপিকার সেটব্যাক। কোর্টের নির্দেশ তাঁকে মানতে হবে।

কোর্টের কী নির্দেশ? ছবির গল্প লক্ষ্মী আগরোয়ালের জীবন নিয়ে। ছবিতে তাঁর নাম পাল্টে হয়েছে মালতী। অভিনয় করেছেন দীপিকা নিজেই। লক্ষ্মীর মামলা চলাকালীন যে আইনজীবী আইনি লড়াই লড়েছিলেন, সেই অপর্ণা ভাটের নাম ফিল্মের টাইটেল ক্রেডিটে নেই। এই অভিযোগে অপর্ণা দিল্লির আদালতে মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই দিল্লির আদালত সাফ জানাল, ফিল্ম ক্রেডিটে অপর্ণা ভাটের নাম রাখতে হবে। যদিও অপর্ণা ছবির মুক্তির দিন ১০জানুয়ারি চেয়েছিলেন। আদালত এই দাবি খারিজ করে দিয়েছে। অপর্ণার বক্তব্য ছিল, তিনি শুধু লক্ষ্মীর হয়ে লড়াই করেছিলেন তাই নয়, ছবি নির্মাণেও দীপিকাদের সাহায্য করেছিলেন। ছবির স্ক্রিপ্ট, শুটিংয়েও সাহায্য করেছিলেন। কিন্তু তাঁর প্রতি নূন্যতম কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি। তিনি শুধু লক্ষ্মী নয়, মহিলাদের উপর শারীরিক নিগ্রহ, অত্যাচার, যৌন নিগ্রহ নিয়ে নিরন্তর মামলা লড়ছেন। তাই এটা তাঁর প্রাপ্য ছিল। ফেসবুকে তাঁর এই আইনি লড়াই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...