Tuesday, March 17, 2026

পাল্টা ঐশী বললেন, দুটো ছবি দেখালেই প্রমাণিত হয় আমি হামলাকারী!

Date:

Share post:

দুটো ছবি নিয়ে আমাকে হামলায় যুক্ত বলে প্রমাণ করার চেষ্টা করলেই তো হলো না। এটা তো অভিযোগ তুলে দেওয়া। অপদস্থ করা। তবে আমি জানি, আমি কোনও হামলায় যুক্ত ছিলাম না। কিন্তু আমার উপর যে হামলা হলো তার অপরাধীদের কী হবে? ফলে যে কোনও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তৈরি। সন্দেহভাজন বললেই অভিযোগ প্রমাণিত হয় না। লাঠি, রড নিয়ে আমি মারতে গিয়েছিলাম তার কোনও প্রমাণ কোথায়?

দিল্লি পুলিশ যখন সার্ভার রুমে হামলা নিয়ে ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ সহ পাঁচজনের নাম প্রকাশ্যে জানাচ্ছে, তখন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠক করে ঐশী বললেন, আমাদের সঙ্গে বৈঠক হয়েছে। ভাল বৈঠক। ওনারা আপাতত উইন্টার সেমিস্টারে ফিজ মকুব করে দিয়েছেন। বাকি বিষয়গুলি আমরা কমিটির সঙ্গে আলোচনা করে জানাব। জেএনইউ সংসদের পক্ষ থেকে বলা হয়, আমরা সব সময়েই আলোচনায় বসতে চাই। কিন্তু এই উপাচার্য যতদিন থাকবে তাঁর সঙ্গে কোনও আলোচনা নয়। কোর্ট তাঁকে আলোচনায় বসতে বললেও দুবার তিনি বসেননি। ফলে আমরা এখনই তাঁর জায়গায় নয়া ভিসি চাইছি। এই ভিসির সঙ্গে কোনও কথা নয়। এছাড়াও এই ঘটনা নিয়ে পুলিশের ডাকাডাকি শুরু হয়েছে। আমাদের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা যাতে আমরা নির্ঝঞ্ঝাটে দিতে পারি তার নিশ্চয়তা দিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...