Tuesday, April 7, 2026

বেনজির! সন্তানদের বাঁচাতে ১৫০ টাকায় মাথার চুল বিক্রি করলেন মা

Date:

Share post:

বেনজির! মা তাঁর সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজের মাথার চুল বিক্রি করে দিলেন। মা প্রেমার কোনও রোজগার নেই। দুর্ভাগ্যজনক ভাবে কারও সাহায্যও পাননি । তাই নিজের মাথার সমস্ত চুল বিক্রি করে দিলেন । হাতে পেলেন মাত্র ১৫০ টাকা! তবু তো অন্তত একটা দিন তাঁর সন্তানের পেটের জ্বালা জুড়ালো। মা হয়ে সন্তানদের মুখে হাসি দেখতে পাওয়া, তাই বা কম কিসের ।

তামিলনাড়ুর সালেমের এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন । জানা গিয়েছে, প্রেমার স্বামী মাস সাতেক আগে আত্মহত্যা করেন। তার পর থেকে তিন সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছেন অসহায় মা। অনেক চেষ্টা করেও কোনও কাজ জোটাতে পারেননি। অবশ্য পড়শিদের কাছে হাত পেতেছিলেন প্রেমা। কিন্তু লাভ হয়নি। তাই তিন সন্তানকে ফেলে রেখে আত্মহত্যার সিদ্ধান্তও নিয়েছিলেন।
হাতে পাওয়া ১৫০ টাকা দিয়ে দোকানে কীটনাশক কিনতে গিয়েছিলেন । কিন্তু দোকানদারের সন্দেহ হয়। তিনি তাই কীটনাশক বিক্রি করেননি। এর পর বিষাক্ত গাছ খেয়ে মরতে চেয়েছিলেন প্রেমা। কিন্তু তাতে বাধা দেয় তাঁর বোন।
শেষ পর্যন্ত সালেমের জেলা প্রশাসন তাঁকে বিধবা ভাতা দেবে বলে জানিয়েছে।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...