Sunday, April 5, 2026

শহরে আব্দুল কালাম নামাঙ্কিত সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করবেন মেয়র

Date:

Share post:

কিংবদন্তি পরমাণুবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম নামাঙ্কিত শহরে সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন হতে চলেছে আগামীকাল শনিবার। বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন করবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়।

এই সরকারি ইংরাজি মাধ্যম স্কুলটি গার্ডেনরিচ অঞ্চলের প্রিন্স দিলওয়ার ঝা লেনে নির্মিত হয়েছে। পাঁচতলা ভবনটি নির্মাণ করেছে কেএমডিএ। প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলটিতে এখনই পাঁচশোর বেশি পড়ুয়া ভর্তি হয়েছে। আবেদন জমা পড়েছে আরও অনেক। রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।

স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল খোলার লক্ষ্যমাত্রা রেখেছে স্কুলশিক্ষা দফতর।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...