Monday, April 6, 2026

সৌজন্যে মোদি, অহি-নকুল পাশাপাশি, সামান্য মস্করাও

Date:

Share post:

পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড়, ফিরহাদ হাকিম আর দিলীপ ঘোষ। এমন তিনজন যাঁরা প্রত্যেকদিন একে অন্যের বিরুদ্ধে বোমা না ফাটিয়ে কার্যত জলস্পর্শ করেন না। শুধু তাই নয়, একহাত দূরে রাহুল সিনহা, অর্জুন সিং এবং মুকুল রায়। উপলক্ষ্য কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো। অহি-নকুল দুই পক্ষ ফুল আর উত্তরীয় হাতে স্বাগত জানালেন। রাজ্যপালের সঙ্গে সাত সেকেন্ড, ফিরহাদের সঙ্গে কুড়ি সেকেন্ড আর দিলীপের সঙ্গে পনেরো সেকেন্ডের মতো। রাজ্যপাল দিলেন পিঙ্ক গোলাপ, ফিরহাদ দিলেন একই রঙের গোলাপ, সঙ্গে উত্তরীয়। দিলীপ পড়ালেন শুধু উত্তরীয়। ফিরহাদের সঙ্গে কথা বলার সময় মাঝখান থেকে ফুট নোট কাটলেন দিলীপ। মৃদু হাসি। কিন্তু অদ্ভুত নির্বিকল্প মুখে প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নামার সময় এয়ারপোর্টের কাছে চলে বামেদের বিক্ষোভ। আবার রেসকোর্সের বাইরে, ধর্মতলাতেও গো ব্যাক স্লোগান। তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে রাজভবনে ঢুকলেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল। মিনিট পনেরো আগেই রাজভবনে চলে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-দুই মন্ত্রীর হাত ধরে পথচলা শুরু আব্দুল কালাম নামাঙ্কিত সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...