Monday, April 6, 2026

চোর ধরতে পড়ল পোস্টার!

Date:

Share post:

চোর ধরতে সেই প্রাচীন যুগে ফিরে গেল দিনহাটা থানার পুলিশ। ওয়ান্টেড লেখা পোস্টার লাগানো হল শহর জুড়ে। এক সপ্তাহ ধরে লাগাতার চুরির ঘটনা ঘটে চলছে দিনহাটায়। চুরি রুখতে ইতিমধ্যেই স্থানীয়দের নিয়ে দিনহাটা থানায় স্মারকলিপি জমা দিয়েছেন পুরপ্রধান তথা বিধায়ক উদয়ন গুহ।

সিসিটিভি ফুটেজ দেখে চোরের ছবি নিয়ে পোস্টার তৈরি করেছে দিনহাটার পুলিশ। শুক্রবার, রাত ও শনিবার, সকালে এই পোস্টার দিনহাটা শহরের সর্বত্র লাগানো হয়েছে। হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার সাঁটা হয়েছে। পোস্টার লাগানো হয়েছে টোটো-র পিছনেও। কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার জানান, চোর ধরতে অগুণতি চোখের সাহায্য নিচ্ছে পুলিশ-প্রশাসন। দ্রুত এই পোস্টার লাগানোর ফল পাওয়া যাবে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন-রাজ্যের দাবি, সঙ্গে সিএএ : মোদি-মমতা বৈঠক

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...