Saturday, April 18, 2026

নাম বদলে মানুষের জীবনে কোনও পরিবর্তন হবে? অভিষেকের প্রশ্ন মোদিকে

Date:

Share post:

ট্যুইটে প্রধানমন্ত্রীকে অভিযোগের কাঠগড়ায় তুললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, বাংলার এক কৃতি সন্তানের নামে দেড়শো বছরের পুরনো বন্দরের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সরকারের সেই ব্যক্তিত্বের প্রতি অসম্ভব ভক্তি আছে। থাকুক। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই নাম বদল রাজ্যের সাধারণ মানুষের জীবনে কোনও পরিবর্তন আনতে পারবে না।

শুধু তাই নয়, বন্দরের অনুষ্ঠান প্রসঙ্গ উত্থাপন করে আর একটি ট্যুইটে তৃণমূল যুব সভাপতি বলেন, প্রধানমন্ত্রী বন্দর এবং জলপথ পরিবহনের প্রসঙ্গ টেনেছেন কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে। আশা করেছিলাম, তিনি এ নিয়ে এমন কিছু ঘোষণা করবেন, যাতে বিনিয়োগ এবং কর্মসংস্থানের পথ খুলে যায়। আর এটাই হতো স্বমীজির জন্মদিনে দেশের যুব সম্প্রদায়ের জন্য যথার্থ উপহার। কারণ, মনে রাখতে হবে দিনটা যুব দিবস। প্রধানমন্ত্রী অনেক বিষয়ের উত্থাপন করেছেন।

অভিষেক অভিযোগ করেন, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ৩০হাজার কোটি টাকা। বুলবুলে বকেয়া প্রায় ৭হাজার কোটি টাকা। গঙ্গাসাগরে লোহার সেতুর প্রতিশ্রুতি ছিল তিন বছর আগে। এগুলোই তো ছিল রাজ্যের কাছে বড় বিষয়। অথচ নরেন্দ্র মোদির ভাষণে একবারও সেই প্রসঙ্গগুলিই এলো না!

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...