Tuesday, June 23, 2026

মকর সংক্রান্তির পরই নতুন সভাপতি ঘোষণা করতে পারে বিজেপি

Date:

Share post:

মকর সংক্রান্তির পরই দিনক্ষণ দেখে নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের সর্বোচ্চ দায়িত্ব ছেড়ে দেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন বর্তমান কার্যনির্বাহী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তার আগে রাজ্য সভাপতিদের ভোটের মাধ্যমে তাঁর নামে সিলমোহর পড়ার কথা। নাড্ডার এককালীন মেয়াদ হবে তিন বছর। জানুয়ারির শেষের দিকে এই গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। আর তাহলে দিল্লি বিধানসভা নির্বাচনই হবে নাড্ডার নেতৃত্বের প্রথম সাংগঠনিক পরীক্ষা।

জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ রদবদলের পাশাপাশি রাজ্যস্তরেও সংগঠনকে ঢেলে সাজাতে চায় বিজেপি। বিশেষত, পশ্চিমবঙ্গে সামনের বছর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে। তবে রাজ্য বিজেপি সভাপতি পদে থাকছেন দিলীপ ঘোষই। তাঁর সাংসদ হিসাবে দায়িত্বের কথা মাথায় রেখে কাজের সুবিধার্থে সাংগঠনিক কিছু দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে। রাজ্য কমিটির নিষ্ক্রিয় পদাধিকারীদেরও ছাঁটতে পারে বিজেপি।

আরও পড়ুন-রামকৃষ্ণ মিশনের মঞ্চকে ব্যবহার করে দলের রাজনৈতিক বার্তা দিয়েছেন মোদি : সেলিম

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...