Friday, April 3, 2026

ফুটবল প্রতিভার খোঁজ মিললেই দায়িত্ব নেবে সরকার, MLA কাপ থেকে বার্তা পার্থর

Date:

Share post:

রাজ্যজুড়ে MLA কাপের আয়োজন শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এই টুর্নামেন্টের উদ্দেশ্য মহৎ। এদিন তারই ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ” গত কয়েক বছর ধরে চলা এই এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার যথেষ্ট জনপ্রিয়তা বেড়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে যদি কোনও প্রতিভাবান ফুটবলারকে পাওয়া যায়, তার মানোন্নয়ন-এর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা।”

রবিবার বেহালা সরশুনা ষষ্ঠীর মোরে বাহাদুর মাঠে বেহালা পশ্চিম এমএলএ কাপ ২০২০-র উদ্বোধন করেন বেহালা পশ্চিম-এর বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, রত্না চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট ফুটবলাররা। ছিলেন স্থানীয় পুর প্রতিনিধিরাও। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে বেহালার ছাত্র-যুব এবং ফুটবলপ্রেমীরা যথেষ্ট উৎসাহী এবং আনন্দ উপভোগ করেন।

আরও পড়ুন-রামকৃষ্ণ মিশনের মঞ্চকে ব্যবহার করে দলের রাজনৈতিক বার্তা দিয়েছেন মোদি : সেলিম

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...