Wednesday, June 24, 2026

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

Date:

Share post:

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় জনতা পার্টির ফ্লপ পরিবর্তন যাত্রার সমাপ্তি হিসেবে শনিবার দুপুরে ব্রিগেডে সভা করবেন দেশের প্রধানমন্ত্রী (PM of India)। দুপুর ১:২০ মিনিট নাগাদ তাঁর কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) অবতরণের কথা। সেখান থেকে কপ্টারে করে পৌঁছবেন রেসকোর্সের হেলিপ্যাডে। গাড়িতে ব্রিগেডের সভাস্থলে পৌঁছবেন দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ। প্রধানমন্ত্রীর নিরাপত্তার (PM Security) কথা মাথায় রেখে আজ সকাল থেকেই মহানগরের রাস্তায় যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে। সভাস্থল চত্বরে ড্রোন নজরদারির (drone surveillance) পাশাপাশি থাকছে অতিরিক্ত পুলিশও। প্রায় তিন হাজার পুলিশের নিরাপত্তা বলায় থাকবে মোদির সভাতে।

লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভোর ৪টে থেকে কলকাতার রাস্তায় ভারী যান প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অত্যাবশ্যকীয় পণ্যকে ছাড় দেওয়া হয়েছে। ভিভিআইপিরা যখন যে রাস্তা দিয়ে যাবেন সেখানে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ হবে। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন এসপ্ল্যানেড , কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনস ওয়েতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশে, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোডে গাড়ি পার্কিং হবে না। বিকেল ৩:৩৫ মিনিটে সভাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন চারটে বেজে দশ মিনিটে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...