Thursday, June 25, 2026

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

Date:

Share post:

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে বিয়ে (Kuldeep Yadav and Vanshika Chadha wedding) করছেন টিম ইন্ডিয়া নির্ভরযোগ্য স্পিনার। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিয়ের অনুষ্ঠানে ইতিমধ্যেই মুসৌরিতে পৌঁছেছেন বন্ধু যূজবেন্দ্র চাহাল। শুক্রবার গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠানে সতীর্থের সঙ্গে নাচে গানে নজর কাড়লেন তিনি। ‘পান কি দুকান’ নামক এক বলিউড গানে কোমড় দোলাতে দেখা যায় চাহালকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। এরপর হবু বর বাবাজির গালে হলুদ মাখাতেও দেখা গেছে তাঁকে।যাদবের বিয়েতে যোগ দিতে মুসৌরি উড়ে গিয়েছেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন রিঙ্কু সিংও (Rinku Singh)। আজ বিকেলের মধ্যে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিও (Virat Kohli) উপস্থিত হবেন বলে শোনা যাচ্ছে।

কুলদীপের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় প্রায় ২০০ জনের নাম রয়েছে। জসপ্রীত বুমরা, তিলক বর্মা, সূর্যকুমার যাদবরাও সতীর্থের বিয়ের অনুষ্ঠানে থাকবেন বলে খবর মিলেছে। যদিও গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসবেন কিনা তা নিশ্চিত নয়। চাহালের সঙ্গে যাদবের বন্ধুত্ব দীর্ঘদিনের। কুল – চা জুটি একসময় কব্জির মোচড়ে নামিদামি বিপক্ষকে ঘায়েল করেছেন। দীর্ঘদিন নীল জার্সিতে একসঙ্গে খেলতে দেখা গেছে কুলদীপ আর চাহালকে।বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েই যূজবেন্দ্রকে বলতে শোনা যায়, ‘আমি দারুণ উত্তেজিত আমার ভাইয়ের বিয়ে নিয়ে। অনুষ্ঠানে প্রচুর নাচ করতে চাই। খুব আনন্দ করতে চাই। ওঁরা খুব সুখী হোক।’

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...