Monday, March 23, 2026

রাহুল-প্রিয়াঙ্কাকে হঠাৎ কেন ধন্যবাদ দিলেন প্রশান্ত কিশোর?

Date:

Share post:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কাকে ট্যুইট করে প্রশস্তিতে ভরিয়ে দিয়েছেন ভোট-কৌশলী প্রশান্ত কিশোর, খাতায়কলমে যিনি আবার বিজেপির শরিক জেডিইউর সহ সভাপতি। প্রশান্ত কিশোরের এই কংগ্রেস-প্রশস্তি নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর দলেই। যদিও এই ভোট-কৌশলী ট্যুইটে জানিয়েছেন, নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বলিষ্ঠ অবস্থান নেওয়ার জন্য তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, বিশেষত রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরাকে ধন্যবাদ জানাচ্ছেন। প্রসঙ্গত, এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে CAA ও NRC বিরোধী প্রস্তাব পাশ হয়। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের এই ভূমিকায় খুশি প্রশান্ত কিশোর, যাঁর নিজের দল জেডিইউ লোকসভায় নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিয়ে বিল পাশে সাহায্য করেছে।

 

 

Related articles

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...