Saturday, June 20, 2026

কাল সোনিয়ার বৈঠক, মমতার ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস

Date:

Share post:

কাল 13 জানুয়ারি দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে দেশজুড়ে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলাই এই বৈঠকের উদ্দেশ্য। বিরোধীদের মধ্যে এরকম একটি বৈঠক হওয়া দরকার বলে এবিষয়ে প্রথম সরব হন তৃণমূলের মমতা ব্যানার্জিই। অথচ সেই মমতাই সাধারণ ধর্মঘটে বাংলায় বাম-কংগ্রেস তাণ্ডবের অভিযোগ তুলে কালকের বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন। আবার তারই মধ্যে বাংলা সফরে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করেছেন। স্বভাবতই তৃণমূলনেত্রীর এই ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস। কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে মুখ না খুললেও রাজ্যের নেতারা মমতার অবস্থানকে দ্বিচারিতায় ভরা ও সন্দেহজনক বলে মন্তব্য করছেন। দলের লোকসভার নেতা অধীর চৌধুরী বলেছেন, কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে কেন মমতার উপর ভরসা করা যায় না, তার প্রমাণ উনি নিজেই বারবার দিচ্ছেন। নাগরিকত্ব ইস্যুতে ওর পদক্ষেপ বিজেপিকেই উৎসাহিত করবে।

 

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...