Sunday, June 21, 2026

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

Date:

Share post:

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির চন্ডীতলায় আক্রান্ত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে তৃণমূল সাংসদের তরফে।

জানা গিয়েছে রবিবার সকালে হুগলির চন্ডীতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের। আচমকা কল্যাণকে দেখে “চোর চোর” স্লোগান দিতে থাকেন কিছু মানুষ। দেখানো হয় কালো পতাকাও। অভিযোগ সেই সময় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। এরপরই শারীরিক হেনস্থর শিকার হন বর্ষীয়ান সাংসদ। বেছে বেছে তৃণমূলকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কল্যাণ। জনরোষের জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই নিয়ে পরপর দুদিনে তৃণমূলের দুই সাংসদ এভাবে হেনস্থার শিকার হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...