Sunday, May 3, 2026

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় মঞ্চ এই আইপিএল।আসন্ন আইপিএলেও কেকেআর (KKR) দলে নজর কাড়তে পারেন বেশ কিছু অ্যানক্য়াপড ক্রিকেটার, এই প্রতিবেদনে তুলে ধরা হল নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

এবার কেকেআর দলে আছেন দক্ষ কামরা, কার্তিক ত্যাগীর মতো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। রাজস্থান, হায়দ্রাবাদ আর গুজরাটের হয়ে খেললেও ১৫০ কিমি গতিতে স্টাম্প উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখা কার্তিক ত্যাগী এবার কেকেআরের জার্সিতে অভিষেক করতে মুখিয়ে আছেন। ৩০ লক্ষ টাকায় কার্তিক ত্যাগীকে দলে নেওয়াটাই এখন মাস্টারস্ট্রোক মনে করা হচ্ছে। আকাশ দীপ ও হর্ষিতের অনুপস্থিতিতে বৈভব অরোরার সঙ্গে পেস অ্যাটাক সামলানোর মূল দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই।

নাইটদের শক্তি মূলত ব্যাটিং এবং স্পিন বিভাগেই। দলে রাচিন রবীন্দ্র,ফিন অ্যালেন, শেইফার্ট, রাহানের মতো ব্যাটার যেমন আছেন তেমনই রিঙ্কুর, রমনদীপ, গ্রিনের মতো লোয়ার অর্ডারে ব্যাটার আছেন যাারা ঝড়ো ইনিংস খেলতে পারেন। এবার রাসলের মতো বিগ হিটার নেই ফলে বাড়তি দায়িত্ব নিতে হবে গ্রিনকে। নাইটদের শক্তি রয়েছে স্পিন অ্যাটাকে। বরুণ চক্রবর্তী সঙ্গে অভিজ্ঞ সুনীল নারিন,ফলে প্রতিপক্ষ দলকে নাইটদের স্পিনের রহস্য ভেস করা কঠিন হবে।

পাথিরানাকে প্রথম দিকে পাওয়া যাবে না, তার ওপর মুস্তাফিজুর রহমানকে না পেয়ে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে আগেই দলে নিয়েছিল ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে কেকেআর ম্যানেজমেন্টকে এক্কেবারে নতুন করে ছক কষতে হয়েছে। বৈভব, মুজারাবানি এবং কার্তিকের এই ত্রয়ীই এখন নাইটদের তুরুপের তাস।

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) সম্ভাব্য প্রথম একাদশ : ফিন অ্যালেন (উইকেটরক্ষক),অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগীস ব্লেসিং মুজারাবানি। ইমপ্যাক্ট প্লেয়ার (উমরান মালিক)

Related articles

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক...

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...