Thursday, June 11, 2026

উত্তর প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ২, আহত ১৬

Date:

Share post:

উত্তর প্রদেশের আগ্রায় বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের, আহত ১৬ জন। জানা গিয়েছে, সোমবার সকালে উত্তর প্রদেশ সড়ক পরিবহন সংস্থার একটি ভলভো বাস ৪০ জন যাত্রী নিয়ে আগ্রা থেকে লখনউ-এর দিকে রওনা দেয় । ঘন কুয়াশা থাকায় রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। আর তাতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। আগ্রা-লখনউ এক্সপ্রেস ওয়ে-র কাছে এই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি দশজনকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...