Thursday, June 11, 2026

প্রাক্তন ইডি অফিসারকেই জেরা রোজভ্যালি কাণ্ডে

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ এবার ইডির প্রাক্তন অফিসারকেই। প্রাথমিকভাবে রোজভ্যালি কাণ্ডে মনোজ কুমার ইডির তরফে ছিলেন তদন্তকারী অফিসার। কিন্তু গৌতম কুণ্ডুর স্ত্রীর সঙ্গে ঘনিষ্টতা এবং একটি সিসিটিভির ফুটেজ সামনে আসার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সিবিআই এবার তাঁর কাছেই কিছু তথ্য জানতে ডেকে পাঠায়। জিজ্ঞাসাবাদের বিষয় হলো গৌতম কুণ্ডুকে গ্রেফতার করার সময়ে তাঁর মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল কিনা। যদি না হয়ে থাকে, তাহলে কেন? যে ফোনের কল তালিকা থেকে জানা যেত কোন প্রভাবশালীদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। মনোজ সিবিআই অফিসারদের জানান, ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল কিনা, বিষয়টি তাঁর মনে নেই। সিবিআই তাঁকে এক সপ্তাহ সময় দিয়েছে কেস ডায়রি দেখে বিষয়টি জানাতে।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...