Sunday, June 7, 2026

দেশ-বিদেশ সফর সেরে পাড়ার মঞ্চে এবার গান করলেন রানু মণ্ডল

Date:

Share post:

চেন্নাই, উত্তরপ্রদেশ, কানপুরে ‘শো’ করে আসার পর নিজের পাড়ায় গান গাইলেন রানু মণ্ডল।

অবশ্য তার আগে, গত বছরের অক্টোবরে ৬৫ বছরের রানু কুয়েতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখানে নাকি ২৫ হাজার দর্শক তাঁর গান শুনতে এসেছিলেন। ডিসেম্বর মাসেও আবু ধাবি সফর করেছেন তিনি। সেখানে বলিউডের হিমেশ রেশমিয়ার সঙ্গে অনুষ্ঠান করেছেন। শনিবার নদিয়ার বেগপাড়া শয়তান ক্লাব এক বিচিত্রানুষ্ঠানের আয়োজন করে৷ সেখানেই সঙ্গীত পরিবেশন করেন রানু মারিয়া মণ্ডল। উদ্যোক্তাদের বক্তব্য, “রানুদির গান শুনে সবাই খুশি। আরও গান করার জন্য দর্শকদের পক্ষ থেকে অনুরোধ ছিলো৷ কিন্তু অনেক শিল্পী থাকায় রানুদিকে দিয়ে দুটোর বেশি গান গাওয়ানো সম্ভব হয়নি। সেলিব্রেটি হওয়ার পর এই প্রথম পাড়ার মঞ্চে গান করলেন রানু মারিয়া মণ্ডল। গান করার পর রানু জানান, “গান করে খুব খুশি হয়েছি। খুব ভাল লাগলো। আমি গান করেই শ্রোতাদের মধ্যে বেঁচে থাকতে চাই।”

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...