Sunday, April 5, 2026

জালে বাজি কারখানার বিস্ফোরক সাপ্লায়ার

Date:

Share post:

জালে নৈহাটির দেবকের বাজি কারখানায় বিস্ফোরক সাপ্লায়ার মুন্না সাউ ওরফে বলরাম। বীজপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অনিচ্ছাকৃত খুন, অবৈধ বিস্ফোরক মজুদ রাখা সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। মুন্নাই মূল পান্ডা বলে পুলিশ সূত্রে খবর।মধ্যপ্রদেশ থেকে সড়ক পথে দেবকের বাজি কারখানাগুলিতে বিস্ফোরক সরবরাহ করতেন মুন্না। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এদিন মুন্না সাউকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...