Saturday, April 4, 2026

ফের মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব রাজ্যপালের, কিন্তু কেন?

Date:

Share post:

ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার আটকে থাকা দুটি বিল নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী-সহ আরও অনেককে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল।

উল্লেখ্য, রাজ্যপালের সম্মতি না মেলায় বেশ কিছুদিন ধরে আটকে “গণপিটুনি” এবং “এসসি-এসটি কমিশন গঠন” বিল। এবিষয়ে আলোচনার জন্য এবার উদ্যোগী হলেন স্বয়ং রাজ্যপাল।

জানা গিয়েছে, আগামী ১৭ জানুয়ারি বেলা ১২টায় এই সংক্রান্ত আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান-সহ অন্য দলগুলির পরিষদীয় নেতাদের রাজভবনে ডেকে পাঠিয়েছেন তিনি।

এখন দেখার রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী রাজভবনে যান কি-না!

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...