Friday, June 26, 2026

গরহাজির দলগুলিকে নিয়ে ধীরে চলো নীতিতেই চলতে চান রাহুলরা

Date:

Share post:

গরহাজির দলগুলিকে নিয়ে এখনই কোনও মন্তব্যে নারাজ কংগ্রেস এবং বিরোধী দলগুলি। তাঁরা আপাতত ধীরে চলো এবং অপেক্ষার নীতিতেই চলতে চাইছেন। সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধীর নেতৃত্বে ১৯দলের বৈঠক হল। মূল ইস্যু অবশ্যই সিএএ-এনআরসি-এনপিআর বিরোধিতায় বিরোধী ঐক্য তৈরি করে দেশ জুড়ে আন্দোলনে নামা। বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আপ, ডিএমকে এবং শিবসেনা। বৈঠক সেরে রাহুল গান্ধী বলেন, দেশের ছাত্র-যুবর উপর দমন-পীড়ন চলছে। প্রধানমন্ত্রীর সৎ সাহস থাকলে তাদের সামনে গিয়ে বলুন মোকাবিলা করুন। দেশের বেকারত্ব, আর্থিক উন্নয়ন কেন তলানিতে এসে ঠেকেছে, তার জবাব তাঁকে দিতে হবে। দেশের মানুষ, দেশের যুব সমাজ, দেশের পড়ুয়ারা এই কথাটাই জানতে চাইছেন।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...