Sunday, May 10, 2026

বাংলার লজ্জা, ফের বাসে হস্তমৈথুন, বীর্য পড়ল তরুণীর গায়ে!

Date:

Share post:

আবার মহানগরীর বুকে লজ্জা, ঘৃণা, বিকৃতির উদাহরণ। চলন্ত বাসে ফের ন্যক্কারজনক হস্তমৈথুনের ঘটনা। আর হস্তমৈথুনের জেরে বীর্য এসে পড়ল যুবতীর গায়ে!

রবিবার ঘটনাটি ঘটে বারাসত-বারুইপুর বাসে। সামনের দিকের সিটে বসেছিলেন এক তরুণী। হঠাৎই তরুণী লক্ষ্য করেন, তাঁর গায়ে ছিটকে এসে পড়েছে কিছু। বুঝতে পারার পর তিনি চিৎকার করে ওঠেন। দেখেন তাঁর সামনে এক যুবক। প্যান্টের জিপ খোলা। হস্তমৈথুনে ব্যস্ত। চেঁচামেচিতে যুবক বাস থেকে নেমে পালাতে চেষ্টা করে। ধরে ফেলেন যাত্রীরা। পুলিশের হাতে দেওয়া হয়েছে। জানা যায়, ওই যুবকের বেলেঘাটায় বাড়ি। নাম গৌরব দে। বছর খানেক আগে ৩০বি/১ বাসের মধ্যে এক প্রৌঢ় একই কাণ্ড ঘটিয়েছিলেন। এক তরুণী সেই ছবি ফেসবুকে লাইভ করেছিলেন। পরে অসিত রাই নামে ওই ব্যক্তি ধরা পড়ে। আবার গৌরব দে। অসুস্থ মানসিকতার মূলে কী, তা মনোবিদ ও সমাজবিজ্ঞানীদের গবেষণার প্রয়োজন প্রতিদিন বাড়ছে।

Related articles

অদম্য জেদ! দারিদ্রকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...