Saturday, April 4, 2026

অ্যাম্বুল্যান্সের জন্য ‘গ্রিন চ্যানেল’-এর ভাবনা রাজ্য সরকারের

Date:

Share post:

কলকাতায় অ্যাম্বুল্যান্সের জন্য ‘গ্রিন চ্যানেল’-এর ভাবনা রাজ্য সরকারের। সাইরেন না বাজিয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নবান্ন থেকে এবিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সহযোগিতা করবে পরিবহন দফতর ও কলকাতা পুলিশ।
ইতিমধ্যে এ বিষয়ে বৈঠক করা হয়েছে। অ্যাম্বুল্যান্সের মধ্যেই থাকবে বিশেষ সফটওয়্যার। তার সঙ্গে যোগ থাকবে কলকাতা পুলিশের। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সেই অ্যাম্বুল্যান্স বুক করতে হবে। নির্দিষ্ট রাস্তা বলে দেবে কলকাতা পুলিশ। নবান্ন সূত্রে খবর, এভাবেই ‘গ্রিন চ্যানেল’ তৈরি হবে। এর আগেও অঙ্গ প্রতিস্থাপন বা মরণাপন্ন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কলকাতায় গ্রিন করিডর তৈরি করা হয়েছিল। এবার এটা পরিষেবার মধ্যেই নিয়ে আসার চেষ্টা চলছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...