Wednesday, June 24, 2026

ছোট লালবাড়ির লড়াই: এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই হতে পারে নির্বাচন

Date:

Share post:

বেজে গেল পুরভোটের দামামা। ছোট লালবাড়ি দখলের লড়াই। ২০২১ বিধানসভা নির্বাচনে আগে যা রাজ্যের মূল রাজনৈতিক দলগুলির কাছে অ্যাসিড টেস্ট। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলেই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পুরনিগমের নির্বাচন।

জানা যাচ্ছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে অৰ্থাৎ ১২থেকে ১৫ তারিখের মধ্যে হতে পারে কলকাতা পুরসভার ভোট। আগামী ১৭ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন দক্ষিন ২৪ পরগনার জেলাশাসক। বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে প্রকাশিত হবে কোন কোন আসনকে এবার সংরক্ষণের আওতায় রাখা হচ্ছে। এরপর ২২ দিন সময় থাকবে। তার মধ্যে দিনক্ষণ নিয়ে কোনও আপত্তি থাকলে তা জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এবং তা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য নির্বাচন কমিশনে।

অসমর্থিত সূত্রের খবর, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে নাকি সংরক্ষণের আওতায় রাখা হয়েছে প্রায় ৫৫টি ওয়ার্ডকে। এর মধ্যে ৪টি ওয়ার্ড সংরক্ষিত থাকছে তপসিলি জাতির জন্য। ৩টি তপসিলি জাতির মহিলাদের জন্য। ৪৫টি ওয়ার্ড সংরক্ষিত মহিলা প্রার্থীদের জন্য। এবং শেষ পর্যন্ত যদি এই অনুপাতে সংরক্ষণ হয়, সেক্ষেত্রে অনেক ওয়ার্ডের জন প্রতিনিধি পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন-রাজ্যপালের ডাকা বৈঠকে গরহাজির উপাচার্যরা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...