Tuesday, June 23, 2026

অভীক দত্তের প্রয়াণে শোক প্রকাশ সূর্য-বিমানের

Date:

Share post:

বিশিষ্ট সাংবাদিক তথা গণশক্তি’র প্রাক্তন সম্পাদক অভীক দত্তের জীবনাবসান হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকাল ৬-২০মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

২০১৮ সালের ২ডিসেম্বর দমদম নাগেরবাজারে একটি সভায় বক্তব্য রাখার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত এই অসুস্থতার জন্য অভীকবাবু তারপর থেকেই চিকিৎসাধীন ছিলেন।

সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই এদিন সকালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। রেখে গেলেন স্ত্রী ও একমাত্র ছেলেকে।

সাংবাদিক ছাড়াও তিনি সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির সদস্য ছিলেন। তাঁর জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম)-র রাজ‍্য সম্পাদক সূর্য মিশ্র-সহ অন্যান্য নেতৃবৃন্দ। শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলেও।

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...