Tuesday, March 31, 2026

কিউরেটিভ পিটিশন খারিজ, বিনয়-মুকেশের ফাঁসির সাজা বহাল

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডে ২ ফাঁসির আসামীর আর্জি খারিজ করল শীর্ষ আদালত। মৃত্যদণ্ডের বিরুদ্ধে কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল ২ সাজাপ্রাপ্ত।

৭ বছর আগে দিল্লির প্যারামেডিক্যালের ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণ ও মুমূর্ষ অবস্থায় ছুড়ে ফেলার দায়ে ৪জনকে ফাঁসির আদেশ দিয়েছিল নিম্ন আদালত। দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও সেই সাজা বহাল রাখে। রায় পুনর্বিবেচনার আর্জিও খারিজ হয় শীর্ষ আদালতে। শেষে পাতিয়ালা হাউস কোর্ট ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহার জেলে আসামীদের ফাঁসি কার্যকর করার নির্দেশ দেয়। একই সঙ্গে সাজাপ্রাপ্তদের ১৪দিন বিকল্প আইনি ব্যবস্থা গ্রহণের অনুমতিও দিয়েছিল।

এরপরই ২ সাজাপ্রাপ্ত বিনয় শর্মা ও মুকেশ সিং সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করে। সেই আর্জিও খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরফলে, ২২ তারিখ সকাল ৭টায় নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত ৪ আসামীর ফাঁসিতে আর কোনও বাধা রইল না বলেই মনে করা হচ্ছে। তবে এরপরেও রাষ্ট্রপতির কাছে ‘মার্সি-পিটিশন’ করতে পারে প্রাণদণ্ডে দণ্ডিতরা৷ এটাই সর্বশেষ এবং একমাত্র পথ খোলা আছে তাদের কাছে৷

আরও পড়ুন-রাজ্যপালকে আরও চাপে ফেলে গঠিত হল পশ্চিমবঙ্গ উপাচার্য পরিষদ

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...