Tuesday, March 31, 2026

জেএনইউ কাণ্ডে এবার ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ

Date:

Share post:

এবার হাই কোর্টের নির্দেশ। জেএনইউ কাণ্ডে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের ফোন বাজেয়াপ্ত করতে নির্দেশ দিল্লি হাই কোর্টের। আরও নির্দেশ প্রত্যেক সদস্যকে আলাদাভাবে ডেকে এই কাজ করতে হবে। গত ৫জানুয়ারি জেএনইউতে হামলার অভিযোগ উঠেছিল ‘ইউনিটি এগেনস্ট লেফট’ ও ফ্রেন্ডস অফ আরএসএস’ নামে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে। তদন্তের দাবি জানিয়ে আদালতে গিয়েছিলেন জেএনইউর তিন অধ্যাপক। এই তিন অধ্যাপক হলেন, অমিত পরমেশ্বরণ, শুক্লা সবন্ত ও অতুল সুদ।

মামলার শুনানিতে গতকালই আদালত গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অ্যাপেল কর্তৃপক্ষকে ছবি ও তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার বিচারপতি ফের গুগল ও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে সে কথা স্মরন করিয়ে দেন। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এদিন জানায়, এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য তথ্য পেতে গেলে ব্যবহারকারীদের মোবাইলের প্রয়োজন। তারপরেই ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত।

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...