Wednesday, June 24, 2026

দেবের বিয়ের কার্ড!

Date:

Share post:

রুক্মিণীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন অভিনেতা দেব। নিজের বিয়ের কার্ড ট্যুইট করে সে খবর নিজেই সামনে এনেছেন সাংসদ-অভিনেতা। তবে এটা দুজনের কার্ড না অন্য কোনও পাবলিসিটি স্টান্ট তারজন্য অবশ্য অপেক্ষা করতে হবে।

একেবারে ঝলমলে লাল কার্ড। সোনালি রঙে লেখা শুভ বিবাহ। আছে স্বস্তিক চিহ্ন। সোনালি অক্ষরে লেখা শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ। একেবারে সাবেকি কার্ড। কার্ড প্রকাশ্যে এনে দেবের সরস মন্তব্য, কেউ সামনে আনার আগেই নিজেই দিলাম। টলি পাড়ার এক নম্বর নায়কের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু।

টলি পাড়া দেব- রুক্মিণীর সম্পর্ক জানে। সকলেই অপেক্ষায় ছিলেন, কবে সেই শুভ মুহূর্ত আসবে। ইতিমধ্যে সম্ভাব্য দম্পতি জুটি একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ ছবিতে। সাবলীল দুজনেই।

একটি মহল বলছে, আসলে দেবের নতুন ছবি আসছে। যে ছবিতে বৃদ্ধ-বৃদ্ধার বিয়ের দৃশ্য রয়েছে। তারই কার্ড হওয়ার সম্ভাবনা প্রবল। কার্ডের ছবি ট্যুইট করে দেব আসলে ছবির প্রচার সেরে ফেলতে চাইছেন। সাসপেন্স বাড়িয়ে দেবের পরবর্তী ট্যুইটের অপেক্ষা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...