Monday, April 6, 2026

গোবর- গোমূত্র নিয়ে গবেষণা চান মোদির মন্ত্রী গিরিরাজ

Date:

Share post:

দেশের 12টি রাজ্যের ভেটেরিনারি অফিসার ও পশুপালন সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠাগুলির উপাধ্যক্ষদের নিয়ে একটি কর্মশালায় বক্তা ছিলেন তিনি৷ সেখানেই কেন্দ্রীয় পশুপালন, ডেয়ারি ও মৎস্যচাষ মন্ত্রী গিরিরাজ সিং বললেন, “গোবর-গোমূত্র গবেষণায় দেশের অর্থনীতির উপকার হবে৷
বিজ্ঞানীরা যদি গোবর ও গোমূত্র নিয়ে গবেষণা করেন, তাহলে অর্থকরী পথ দেখা যাবে৷ বুড়ো গরু ছেড়ে দেওয়ার প্রবণতাও কমবে৷” গিরিরাজ সিং এদিন স্পষ্টভাবেই বলেছেন, গোবর নিয়ে আরও গবেষণা চাই৷ বিজ্ঞানীদের এ দিকে নজর দেওয়ার কথা বলেন। বাস্তব সমস্যা মোকাবিলার দাওয়াই হিসেবেই গোবর গবেষণার কথা বলেছেন তিনি। তাঁর ব্যাখ্যা, “গোহত্যা নিষিদ্ধ। আবার দুধ দেওয়া বন্ধ হওয়ার পরে গরু গোয়ালে রাখলেও আর্থিক ক্ষতি। ছাড়া-গরু উত্তরপ্রদেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই গোবর ও গোমূত্র নিয়ে গবেষণা অন্যভাবে অর্থকরী পথ দেখাতে পারে৷”

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...