Tuesday, June 23, 2026

ইন্টারনেট ফিরল উপত্যাকায়, স্যোশাল মিডিয়া কি ব্যবহার করা যাচ্ছে?

Date:

Share post:

সুপ্রিম কোর্টের ভর্ৎসনা পরে অবশেষে আংশিকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হল উপত্যাকায়। কিন্তু এখনও ব্যবহার করা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া। বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রতিষ্ঠানে টুজি স্পিডে চালু হয়েছে ইন্টারনেট। তবে, এখানে গৃহস্থ বাড়িতে মেলেনি যোগাযোগ।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে, ফোন, ইন্টারনেট সব পরিষেবাই বন্ধ করে দেওয়া হয়। পাঁচমাস পরে গত বছর অক্টোবরে পোস্টপেড ফোনের উপর থেকে নিষেধাজ্ঞা উঠলেও, চালু হয়নি ইন্টারনেট। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট ইন্টারনেটকে জরুরি পরিষেবার অঙ্গ বলে সেই অধিকার উপত্যাকার বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া ব্যবস্থা করতে বলে।
সেই মতো, ইন্টারনেট চালু হলেও, সোশ্যাল মিডিয়ায় মত বিনিময় রুখতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে প্রশাসন। এমনকী, সাধারণ বাড়িতেও ফেরানো হয়নি ইন্টারনেট পরিষেবা। শুরুমাত্র সরকারি ওয়েবসাইট ও ই-ব্যাঙ্কিংয়ের মতো পরিষেবাগুলিই এখন পাওয়া যাবে। খোলা যাবে সরকারি পরিষেবার ওয়েবসাইট।
দিন দুয়েক পরে উত্তর কাশ্মীরের কুপওয়ারা, বন্দিপোরা আর বারামুলাতেও ইন্টারনেট ফেরানো হবে বলে সূত্রের খবর। তারপরে, পরিষেবা মিলবে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, অনন্তনাগ, শোপিয়ান আর কুলগামে। এক সপ্তাহ পরিস্থিতি পর্যালোচনা করে মোবাইল ইন্টারনেট পরিষেবা ফেরানোর বিষয়ে রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...