Tuesday, March 31, 2026

এসসিও সম্মেলন : ইমরান এলে মোদির সঙ্গে বৈঠকের প্রবল সম্ভাবনা

Date:

Share post:

যে পাকিস্তানকে নিয়ে কেন্দ্রের নেতা মন্ত্রীরা দিনরাত গোলা বর্ষণ করেন, এবার সেই পাকিস্তান প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালো নয়াদিল্লির সরকার। উপলক্ষ্য সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন। যেহেতু এসসিওর সব সদস্যকেই আমন্ত্রণ জানানো হবে, তাই বাদ যাচ্ছে না পাকিস্তানও। ২০১৭ সালে এসসিওর পূর্ণ সদস্যের মর্যাদা পায় ভারত আর পাকিস্তান। ইতিমধ্যে যাবতীয় কূটনৈতিক প্রটোকল মেনেই পাকিস্তানের কাছে আমন্ত্রণ গিয়েছে। দেখার বিষয় খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান আসেন না কোনও প্রতিনিধি পাঠান বা কোনও প্রতিনিধি না পাঠিয়ে প্রতিবাদের পথে থাকে। সপ্তাহের শুরুতেই এসসিওর সেক্রেটারি জেনারেল রাশিয়ার ভ্লাদিমির নরভ নয়াদিল্লিতে এসে জানান, এবার সম্মেলন হবে নয়াদিল্লিতে। আর তারপরেই নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের তৎপরতা শুরু হয়েছে। এই ধরণের সম্মেলনে সাধারণভাবে বিদেশমন্ত্রকের প্রতিনিধিকে পাঠানো হয়। তবে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী। যদি ইমরান আসেন তাহলে নিশ্চিতভাবে সেটা ইসলামাবাদের তরফে হবে ইতিবাচক ইঙ্গিত। এবং আসার পর ইমরান-মোদির বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে সেটা হবে ল্যান্ডমার্ক পদক্ষেপ।

Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...