Saturday, April 4, 2026

গঙ্গাসাগরের যুব আবাস থেকে সরানো হল জ্যোতি বসুর নামাঙ্কিত ফলক

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নামাঙ্কিত ফলক খুলে ফেলা হলো গঙ্গাসাগর যুব আবাস থেকে। বরং তার পরিবর্তে সেখানে জ্বলজ্বল করছে 2014-এর 2 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলক। সেই ফলকে লেখা আছে ‘নবরূপে সজ্জিত গঙ্গাসাগর যুব আবাস’ মমতা ব্যানার্জি। সভাপতি হিসেবে নাম লেখা আছে অরূপ বিশ্বাসের। মঙ্গলবার বিকেলে রাজ্যের যুব আবাস মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতেই এই নামের ফলক বদলানো হয়।

প্রসঙ্গত, 1984 সালের 24 অগস্ট মুখ্যমন্ত্রী জ্যোতি বসু গঙ্গাসাগর যুব আবাসটির উদ্বোধন করেছিলেন। এরই পাশাপাশি তিনি ওই দিন গঙ্গাসাগরের সার্কিট হাউস ও জেলা পরিষদের বাংলোও উদ্বোধন করেছিলেন। সেই সময় রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শিবদাস ভট্টাচার্য সহ বিশিষ্টরা। এভাবে নামের ফলক বদলানো নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...