Thursday, June 25, 2026

প্রাণদণ্ডে স্থগিতাদেশ নয়, তবুও ২২ তারিখ হবে না ফাঁসি

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে স্থগিতাদেশের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। এই পরিস্থিতিতে ৪ অভিযুক্তর ফাঁসি হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু সেটা ২২ জানুয়ারি হবে না। দিল্লি আদালতের তরফে জানানো হয় শীর্ষ আদালত আসামীর প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়েছে, সে ক্ষেত্রে নিম্ন আদালতে সেই রায়ই বহাল থাকবে। ফাঁসি পিছনোর কৌশল হিসেবেই একের পর এক আবেদন করছে আসামীরা- মত আইনজীবীদের।
তবে, ফাঁসির সাজা বহাল থাকলেও, তা ২২ জানুয়ারি কার্যকর করা হবে না। দিল্লি হাইকোর্টে করা মুকেশ সিংয়ের মামলার শুনানি থেকে এটাই সামনে আসছে।
এখনও পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে শুধু মুকেশ সিং। নিয়মানুযায়ী, দোষীরা সরাসরি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারে না। আবেদন করতে হবে দিল্লি সরকারের স্বরাষ্ট্র দফতরে। দিল্লির লেফটেন্যান্ট জেনারেলের কাছে সেটি পাঠাবে সরকার। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রক হয়ে সেটি যায় রাষ্ট্রপতির কাছে। প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে গেলে, ফাঁসি কার্যকর করার জন্য আরও ১৪ দিন সময় দিতে হয় আসামীকে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি প্রাণভিক্ষার আর্জি খারিজ করেও দেন, তাহলেও ২২ তারিখ ফাঁসি দেওয়া যাবে না। এছাড়া এখনও নির্ভয়াকাণ্ডে ৩ আসামীর প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে। ওই সময়ের মধ্যে সাজাপ্রাপ্তদের ইচ্ছা-অনিচ্ছাকে গুরুত্ব দিয়ে মানসিক ভাবে তাদের প্রস্তুত করা হয়৷এই পরিস্থিতিতে ২২ জানুয়ারি ফাঁসি কার্যকর করা কোনও ভাবেই সম্ভব নয় বলে মনে করছেন আইনজ্ঞরা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...