Saturday, April 4, 2026

অপ্রকৃতস্থ ক্যাব-চালকদের পাল্লায় সোনম, কাটছে না আতঙ্ক

Date:

Share post:

ক্যাব-চালকদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে। বেশিরভাগ ক্ষেত্রেই হেনস্থার শিকার মহিলারা। তালিকায় রয়েছেন সাধারণ যাত্রী থেকে সেলেবরা। এবার সেই তালিকায় নাম জড়াল সোনম কাপুরের। তবে, এই অ্যাপ কাব ভারতের নয়, খাস লন্ডনের। ঘটনায় সোনম এতটাই ভয় পেয়েছেন যে, ফ্যানেদের অ্যাপ ক্যাবের বদলে সাধারণ পরিবহণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে অনিল-কন্যা লেখেন, লন্ডনে উবেরে উঠে মারাত্মক খারাপ অভিজ্ঞতা হয়েছে তাঁর। তিনি জানান, যে উবেরে চড়ে তিনি যাচ্ছিলেন, সেটির চালক প্রকৃতস্থ ছিলেন না। চিৎকার করে অসংলগ্ন কথা বলছিলেন। এতে বেজায় ভয় পেয়ে যান সোনম। ঘটনায় পরে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিনেত্রী।

বিবাহসূত্রে বছরের অনেকটা সময়েই লন্ডনে থাকেন সোনম। সেই সূত্রে ভারত-ইংল্যান্ড যাতায়াত করেন তিনি। সোনমের টুইটের উত্তরে অবশ্য উবরের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। উবর কর্তৃপক্ষ লিখেছে, সোনমের সঙ্গে এই রকম ঘটনায় তারা দুঃখিত। তাঁকে ব্যক্তিগত ইমেল আইডি থেকে অভিযোগ জানানো কথা বলে হয়। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। পালটা উবেরর বিরুদ্ধেও সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। তবে, এই ঘটনা নিয়ে সোনম পুলিশে অভিযোগ দায়ের করেছেন কি না সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি।

আরও পড়ুন-সুপারফ্যান চারুলতা নেই

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...