Tuesday, April 7, 2026

কেন বদলি করা হল? জানতে চেয়ে অধিকর্তাকে পাল্টা চিঠি নারদ- তদন্তকারীর

Date:

Share post:

বেনজির ! CBI-এর অন্দরে কার্যত বিদ্রোহ ৷

বদলি কেন করা হলো? এর উত্তর চেয়ে CBI- অধিকর্তাকে পাল্টা চিঠি দিলেন নারদ -কাণ্ডের তদন্তকারী অফিসার।

নারদ, সারদা এবং রোজভ্যালি-কাণ্ডের তদন্তকারী অফিসারদের একই সঙ্গে হঠাৎ বদলি করে CBI কর্তারা৷ এই বদলিকে রুটিন-বদলি বলেই দাবি করেছে এই সংস্থা৷ কিন্তু, নারদ তদন্তের তদন্তকারী অফিসারের এই চিঠি বদলি-কাণ্ডকে অস্বস্তিতে ফেলে দিয়েছে৷

CBI- সূত্রের খবর, নারদ তদম্তের দায়িত্বে থাকা রঞ্জিৎ কুমার তাঁর বদলির নির্দেশ পাওয়ার পরেই মেল করে CBI অধিকর্তা ঋষিকুমার শুক্ল-র কাছে জানতে চান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ঠিক কোন আইনে তাঁকে বদলি করা হয়েছে? তিনি CBI-এর বদলি সংক্রান্ত নিয়মের উল্লেখ করে বলেছেন, ৫ বছর পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও আধিকারিকের শাখা পরিবর্তন করতে পারেন। কিন্তু ‘স্টেশন’ পরিবর্তন অর্থাৎ কলকাতা থেকে দিল্লি বা অন্য কোনও শহরে বদলি করার ক্ষেত্রে সাধারণ ভাবে ১০ বছর ঊর্ধ্বসীমা ধরা হয়। অর্থাৎ ১০ বছরের বেশি কোনও আধিকারিক কোনও শহরে কর্মরত থাকলে তাঁকে কর্তৃপক্ষ অন্য শহরে পাঠাতেই পারেন, বদলি করে। কলকাতায় রঞ্জিৎ কুমারের কার্যকাল ৮ বছর হয়েছে।
ই-মেলে রঞ্জিৎ কুমার দাবি করেছেন যে, নারদ তদন্ত এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সেই পরিস্থিতিতে তাঁকে সরিয়ে দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। সূত্রের খবর, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন, এই বদলি তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ কি না? সেটা যদি হয়, তবে তার কারণ কি, তা-ও জানতে চাওয়া হয়েছে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...