Sunday, April 12, 2026

হঠাৎ পার্ক সার্কাস ময়দানে চিদাম্বরম, সঙ্গে প্রদেশ সভাপতির পুত্র! তারপর?

Date:

Share post:

কোনও রাজনৈতিক পতাকা ও রঙ ছাড়াই দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম কলকাতার পার্ক সার্কাসের গণ অবস্থানে হাজির। সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তিপূর্ণ ভাবে আন্দোলনকারীদের জানান, কোনও রাজনৈতিক কারণে নয়, বরং মানবিকতার কারণেই কলকাতা বিমানবন্দরে নামার পর সংশ্লিষ্ট পথ দিয়ে যাওয়ার সময়, দায়বদ্ধতা থেকেই তিনি এই গণ অবস্থানে এসেছেন।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নয়া কালা কানুন CAA -এর বিরুদ্ধে এই লড়াই -এ আন্দোলনকারীদের পাশে কংগ্রেস আছে বলেও তিনি জানিয়ে দেন। এদিন পার্ক সার্কাসে পি চিদাম্বরমের সঙ্গে ছিলেন যুব কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। মূলত, তাঁর উদ্যোগেই এদিন পার্ক সার্কাস ময়দানে হাজির হয়েছিলেন চিদম্বরম।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...