Sunday, February 22, 2026

মোদি সরকারের ‘দূরদর্শিতা’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ টাটা

Date:

Share post:

মোদি সরকারকে স্বস্তি দিলেন শিল্পপতি রতন টাটা। বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ভারতকে শক্তিশালী করার দূরদর্শিতা রয়েছে। তাই সাধারণ মানুষের উচিত দেশ গড়ার কাজে এই সরকারকে সাহায্য করা। দেশের শিল্পমহলকে যখন এজেন্সি দিয়ে হয়রানির অভিযোগ উঠছে, রাহুল বাজাজ বা কিরণ মজুমদার শ-এর মত শিল্পপতিরা যখন ভয়ের পরিবেশের কথা বলছেন, তখন দেশের প্রথম সারির প্রবীণ শিল্পপতি রতন টাটার প্রশস্তি তাৎপর্যপূর্ণ। কেন্দ্রের জন্য স্বস্তিরও বটে।

টাটা গোষ্ঠীর এমেরিটাস চেয়ারম্যান রতন টাটা বলেন, আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের ভারতের জন্য দূরদৃষ্টি রয়েছে। আমাদের যা রয়েছে তা নিয়ে গর্ব হওয়া উচিত। সকলের উচিত এই দূরদর্শী সরকারকে সহায়তা করা। গান্ধীনগরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস-এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে একথা বলেন রতন টাটা।

আরও পড়ুন-জেলের বাথরুমে আত্মহত্যার চেষ্টা নির্ভয়া-ধর্ষক বিনয়ের, অস্বীকার করেছে তিহার

 

spot_img

Related articles

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের...

বিজেপির ওড়িশায় এক বছর ধরে স্কুল পড়ুয়াকে ধর্ষণ! গ্রেফতার ৫ অভিযুক্ত শিক্ষক

আইনের শাসন তো কবেই শিকেয় উঠেছে। এখন বেসরকারি স্কুলগুলিতে কন্যা সন্তানকে পড়তে পাঠানোও দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়...

পাকিস্তানের সঙ্গে জড়িয়ে সূচির সমীকরণ, সেমির ম্যাচ থেকে বঞ্চিত থাকবে ইডেন?

গ্রুপ পর্বের পর শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আট(Super 8)। প্রথম ম্যাচই বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছে।...

স্কুল পড়ুয়াদের জন্য ‘ব্যান’ হবে সোশ্যাল মিডিয়া! আইন আনতে চলেছে কর্ণাটক

উত্তরপ্রদেশ, তারপরে কেরালা। শৈশব থেকে কৈশোরে স্মার্টফোন ও তাতে যথেচ্ছ কন্টেন্ট পেয়ে যাওয়ার কুফল দেখার পরেও শিক্ষা হয়নি...