Saturday, April 4, 2026

জেলের বাথরুমে আত্মহত্যার চেষ্টা নির্ভয়া-ধর্ষক বিনয়ের, অস্বীকার করেছে তিহার

Date:

Share post:

আত্মহত্যার চেষ্টা করলো নির্ভয়া-ধর্ষক ও খুনি বিনয় শর্মা।
তিহার সংশোধনাগারের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পুলিশ তাকে উদ্ধার করেছে বলে দাবি করেছেন বিনয় শর্মার আইনজীবী এপি সিং।
কিন্তু সংশোধনাগার কর্তৃপক্ষ এই ঘটনার কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে।

এই মুহুর্তে 24 ঘণ্টাই CCTV-র নজরদারিতে আছে নির্ভয়ার 4 ধর্ষক-খুনি। সূত্রের মারফত্‍‌ জানা গিয়েছে, তিহারের 4 নম্বর সেলে একটি সিঙ্গল রুমে থাকে বিনয় শর্মা। সেলের মধ্যেই একটি পর্দা দিয়ে আলাদা করা শৌচালয়ের ব্যবস্থা করা হয়। সেখানে লোহার একটা টুকরো ছিল।
বুধবার সকাল 9টা থেকে 10টার মধ্যে সেই লোহার টুকরোতে একটি দড়ি বেঁধে ফাঁস তৈরি করার চেষ্টা করে বিনয়। তবে ফাঁসটি যে ভাবে তৈরি করা হয়েছিল, তার উচ্চতা সাড়ে 5 ফুট হওয়ায়, সে ওই ফাঁসে ঝুলে পড়তে পারেনি। ঠিক সেই সময়ই কর্তব্যরত পুলিশের নজরে আসে বিষয়টি।

তিহারের একাংশের বক্তব্য, ফাঁসির আগে অনেকগুলি বিষয় নজরে রাখা হয়। গুরুত্বপূর্ণ হল সাজাপ্রাপ্তের স্বাস্থ্যের অবস্থা। তার শরীর অসুস্থ অবস্থায় ফাঁসি দেওয়া যায় না। সেই কারণেই হয়তো বিনয় আত্মহত্যার চেষ্টা করেছিল, যাতে আত্মহত্যার চেষ্টা করার বিষয়টি নথিভুক্ত হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...