Wednesday, March 18, 2026

পুরসভাগুলির বরাদ্দ অর্থ খরচের সময়সীমা কেন ৩১ মার্চ? ব্যাখ্যা দিলেন মেয়র

Date:

Share post:

সংরক্ষণ তালিকা প্রকাশের মধ্যে দিয়ে কলকাতা-সহ রাজ্যের ১১০টি পুরসভায় বেজে গেল ভোটের দামামা। এখনও পর্যন্ত যা খবর, তাতে আগামী এপ্রিলেই হয়ে যেতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলাগুলির পুরসভা নির্বাচন। যার সিংহভাগই এখন রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে। এবং আসন্ন নির্বাচনে তা ধরে রাখতে বদ্ধ পরিকর তারা।

তাই এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই দলীয় তরফে পুরসভাগুলিকে কিছু নির্দেশ দিয়েছে শাসক দল। আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে কাজের হিসেব দেওয়ার নির্দেশ পুরমন্ত্রী ফিরাদ হাকিমের।

শুক্রবার কলকাতা পুরসভায় এই কথা জানান, ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, প্রত্যেকবার দেখা যায়, অনেক পুরসভা সময়মতো টাকা খরচ করতে পারছে না। তাই এবার আগেই সেই হিসেব নিয়ে রাখতে চায় পুর দফতর। যদি কোনও পুরসভা বরাদ্দ অর্থ খরচ না করতে পারে তাহলে তার নতুন প্রকল্পেও টাকা বরাদ্ধ কমবে। তবে এরসঙ্গে পুর ভোটের কোন সম্পর্ক নেই বলেই জানান ফিরহাদ হাকিম। তিনি জানান, তৃণমূল পুর ভোটের জন্য তৈরি। তৃণমূল মানুষের কথা বলে। তাই মানুষের উপর তাঁদের ভরসা রয়েছে। মানুষ আগামী পুর নির্বাচনেও তাঁদের উপর ভরসা রাখবেন বলে আশাবাদী ফিরহাদ হাকিম?

আরও পড়ুন-অবশেষে পুলিশের জালে মুম্বই হামলার চক্রী ‘ডক্টর বম্ব’ জলিস আনসারি

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...