Saturday, March 28, 2026

দেশজুড়ে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি

Date:

Share post:

CAA এবং NRC-র বিরোধিতায় দেশজুড়ে পড়ুয়ারা যেভাবে আন্দোলনে নেমেছে, তা নিয়ে এবার মুখ খুললেন দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডে।

নাগপুরে শনিবার একটি সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেছেন, “বিশ্ববিদ্যালয় মানেই ইট-বালির কয়েকটা দেওয়াল নয়। বিশ্ববিদ্যালয়গুলি কখনই অ্যাসেম্বলি লাইন নয়, প্রোডাকশন ইউনিটও নয়।আমরা যেমন সমাজ চাই, বিশ্ববিদ্যালয়গুলি আদতে তারই প্রতিফলন”।

কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে উত্তাল হয়েছে দেশের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের আন্দোলন দমন করতে ঘটেছে হিংসাত্মক ঘটনাও। সে সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই বোবডে এই কথা বলেছেন বলেই মনে করা হচ্ছে৷
প্রসঙ্গত, CAA- সংক্রান্ত মামলার শুনানিতে বোবডে জানিয়েছিলেন, “দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। স্বাভাবিক ভাবেই সার্বিক ভাবে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত”। CAA নিয়ে যাঁরা শান্তি ও সম্প্রীতিতে হস্তক্ষেপ করেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আবেদনের শুনানিতে এমনই মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...