Thursday, June 25, 2026

হঠাৎ জাতীয় সুরক্ষা আইন দিল্লিতে, বিরোধীদের প্রশ্ন উদ্দেশ্য নিয়ে

Date:

Share post:

আরও এক কালা কানুন। এবার খোদ রাজধানী দিল্লিতে। আগামী তিন মাসের জন্য রাজধানী দিল্লিতে লাগু করা হলো এনএসএ অ্যাক্ট বা জাতীয় সুরক্ষা আইন। এই আইনের ক্ষমতাবলে দিল্লি পুলিশ চাইলেই যে কোনও ব্যক্তিকে আটক করতে পারে। অর্থাৎ পুলিশ যদি মনে করে, কোনও ব্যক্তি জাতীয় আইনের পক্ষে ক্ষতিকারক, বা দেশের পক্ষে হুমকির, তাহলে তাকে একমাসের জন্য আটক করা যেতে পারে। এই আইন তিন মাসের জন্য কার্যকর থাকবে।

কিন্তু কেন এই আইন। আসলে বিগত এক মাসের বেশি সময় ধরে সিএএ ও এনআরসি আন্দোলন নিয়ে রাজধানী অগ্নিগর্ভ। শাহিনবাগে মহিলারা টানা প্রায় কুড়ি দিন বিক্ষোভ অবস্থানে বসে রয়েছে। এছাড়া রোজই দিল্লির কোথাও না কোথাও মিছিল, সভা, বিক্ষোভ হচ্ছে। তা বন্ধ করতেই এই সিদ্ধান্ত। যদিও দিল্লি পুলিশের দাবি, প্রতি তিন মাস অন্তর এই নির্দেশ জারি করা হয়। এর সঙ্গে বর্তমান অবস্থার কোনও সম্পর্ক নেই। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বলেন, এটা আসলে কালা কানুন। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার চাতুরী।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...